নিউজিল্যান্ডের বিপক্ষে অতীত পরিসংখ্যানটা ভালো নয়। এটা মাথায় নিয়েই নিউজিল্যান্ড সফরে গিয়েছিল বাংলাদেশ দল। নিউজিল্যান্ডকে তাদের মাটিতে হারাতে পারেনি টাইগাররা।
এবারের সফরে বাংলাদেশ সমর্থকদের চাওয়া ছিল অন্তত একটি ম্যাচে হলেও নিউজিল্যান্ডকে তাদের মাটিতে হারানো। কিন্তু একটি ম্যাচেও কিউইদের হারাতে পারেনি টাইগাররা। উল্টো ৬ ম্যাচের ৬টিতেই হেরেছে তারা।
তিন ম্যাচের ওয়ানডে ও সমানসংখ্যক ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ দল। এর ফলে নিউজিল্যান্ডের মাটিতে তাদের হারানোর স্বপ্ন স্বপ্নই থেকে গেল।
হতাশার সেই সফর শেষ করে নিউজিল্যান্ড থেকে আজ দেশে ফিরেছে বাংলাদেশ দল রোববার (৪ এপ্রিল) সকাল ১০টা ৪০ মিনিটে জাতীয় দলকে বহনকারী বিমান হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। ক্রিকেটারদের সঙ্গে টিম স্টাফ ও অফিসিয়ালরা ছিলেন।
বার্তাবাজার/নব