দেশে করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় আগামীকাল সোমবার (৫ এপ্রিল) থেকে ৭ দিনের লকডাউন ঘোষণা করেছে সরকার।
লকডাউনের এই সময়ে গণপরিবহন বন্ধ থাকবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার (৪ এপ্রিল) রাজধানীতে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
তবে পণ্যপরিবহন, জরুরি সেবা, জ্বালানি, ঔষধ, পচনশীল, ত্রাণবাহী পরিবহন, সংবাদপত্র, গার্মেন্টস সামগ্রী এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে বলে জানান সেতুমন্ত্রী।
এর আগে গতকাল (৩ এপ্রিল) সারাদেশে ৭ দিনের লকডাউনের সিদ্ধান্ত জানান ওবায়দুল কাদের। লকডাউনের এ সময়ে সব ধরণের গণপরিবহন বন্ধ থাকবে।
শনিবার রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন জানান, লকডাউনে জরুরি খাদ্যবাহী ট্রেন ছাড়া সব প্রকার যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ থাকবে। এছাড়াও এ সময়ে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ থাকবে।
বার্তাবাজার/নব