ভারতে করোনা পরিস্থিতি ভয়াবহ, একদিন শনাক্ত ৯৩ হাজার

ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৩ হাজার করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

রোববার (৪ এপ্রিল) টাইমস অব ইন্ডিয়ার অনলাইন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৫০০ জন মারা গেছেন। দেশটিতে চার মাস পর করোনায় এত বেশি মানুষ মারা গেল। এখন পর্যন্ত দেশটিতে মারা গেছেন ১ লাখ ৬৪ হাজার ৬৫৫ জন।

ভারতে মোট করোনা শনাক্ত হয়েছে ১ কোটি ২৪ লাখ ৮৪ হাজার ১২৭ জনের। গত বছরের অক্টোবরে ভারতে একদিনে সর্বোচ্চ করোনা শনাক্ত হয়েছিল।

ভারতে করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রাজ্য মহারাষ্ট্র। এরপর রয়েছে কর্ণাটক, উত্তর প্রদেশ, অন্ধ্র প্রদেশ, তামিলনাড়ু ও দিল্লি।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর