বগুড়ায় ১৬০ বোতল ফেন্সিডিলসহ আটক ২

বগুড়ার শিবগঞ্জে পৃথক দুুুু ’টি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ১৬০ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

শনিবার দিবাগতরাতে উপজেলার বগুড়া-রংপুর মহাসড়কের মোকামতলা বাস স্ট্যান্ড এলাকায় যাত্রীবাহী পিংকি পরিবহনের বাস তল্লাশী করে ১১০ বোতল ফেন্সিডিলসহ একজন ও খালেক পরিবহনের যাত্রীবাহী বাস তল্লাশী করে ৫০ বোতল ফেনসিডিলসহ আরো একজনকে আটক করা হয়।

আটককৃতরা হলোঃ নারায়নগঞ্জ জেলার কদমরসূল পৌরসভার মদনগঞ্জ শান্তিনগর ষোষাল রোডের সামসু মিয়ার ছেলে সাইফুল ইসলাম (৩৮) ও দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার ধিয়াস ভাদুরিয়ার রিজু সরকারের ছেলে নাজিম সরকার (২৭)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী জানান, পুলিশ সুপারের নির্দেশে এই এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত আছে। আটক দুই মাদক কারবারির বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

খালিদ হাসান/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর