অভয়নগরে ৩০ টাকা ভাড়া নিয়ে ভ্যান চালককে পিটিয়ে হত্যা

যশোর জেলার অভয়নগর উপজেলার ধোপাদী গ্রামে ৩০ টাকার জন্য এক দরিদ্র ভ্যান চালক শুকুর আলীকে ৫৫) রড দিয়ে বেধড়োক পিটিয়ে হত্যা করেছে গ্যারেজ মিস্ত্রি রাজু ওরফে টুট্টু। হত্যাকারী রাজু মাদক সেবনকারী।

গতকাল শনিবার সন্ধ্যার পর উপজেলার ধোপাদী গ্রামের নতুন পাড়ায় টুট্টু ফকিরের গ্যারেজে এ ঘটনা ঘটে।

নিহত ওই ভ্যানচালক শুকুর আলী ধোপাদী গ্রামের দপ্তরীপাড়ার গুচ্ছ গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে।

নিহতের ভ্যানচালকের ভাই মকবুল হোসেন বার্তা বাজারকে বলেন, শনিবার সন্ধ্যার পর ধোপাদী গ্রামের নতুনপাড়ার রাজু ওরফে টুট্টু ফকিরের গ্যারেজের সামনে গেলে রাজু ওরফে টুট্রু ওই ভ্যানচালক শুকুর আলীর কাছে পাওনা ৩০ টাকা চায়। ভ্যানচালক শুকুর আলী ৩০ টাকা পরে দিবে বলে জানায়।

একথা বলতে না বলতেই টুট্টু কোন কথা না শুনে তার গ্যারেজে থাকা ভ্যানগাড়ির মোটা এক্সেল রড দিয়ে তার মাথায় উপরে আঘাত করে। এতে ঘটনাস্থলে পড়ে যান ভ্যানচালক শুকুর আলী। এসময় রক্তক্ষরণ হয়। আশপাশের এলাকাবাসি ও পথচারী দেখতে পেয়ে তাকে উদ্ধার করে তৎক্ষনাৎ অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে ডিউটি ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

ভ্যানচালকের ভাই আরও জানান, গ্যারেজ মিস্ত্রি টুট্টু অধিকাংশ সময় নেশাগ্রস্থ থাকতো এবং এর আগেও সে বেশ কয়েক জনকে এভাবে মারধর করেছে। ঘটনার সাথে সাথে অভয়নগর থানা পুলিশ ঘটনাস্থলের পাশে টুট্টুর বাড়িতে গিয়ে তালাবদ্ধ অবস্থা দেখতে পায়। এর পুলিশ চারিদিকে টুট্রু কে খুঁজতে বেরিয়ে যায়।

এদিকে নিহত শুকুর আলীর বাড়ি ছেয়ে আছে শোকের চাদরে। বাবার এমন মৃত্যু কোনভাবেই মানতে পারছে না ছেলে-মেয়েরা। ভ্যান চালক শুকুর আলীর পরিবার ও স্বজনদের চোখের পানিতে ভারি হয়ে আছে সেখানকার পরিবেশ নিহত শুকুর আলীর চার ছেলে-মেয়ে।

এ ঘটনায় অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডিউটি ডাক্তার বলেন, ভ্যানচালক শুকুর আলীকে হাসপাতালে আনার আগেই সে মারা গিয়েছে।

অভয়নগর থানার ওসি মো: মনিরুজ্জামান ঘটনার ব্যাপারে বার্তা বাজার প্রতিবেদককে জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে সাথে সাথে পুলিশ পাঠানো হয়েছে। হত্যাকারীকে গ্রেফতারের জন্য অভিযান চালানো হচ্ছে। লাশ আজ রোববার মর্গে প্রেরণ করা হবে।

এ্যান্টনি দাস(অপু)/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর