সোমালিয়ায় পৃথক দুটি আত্মঘাতি বোমা হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অনেকে। এ ঘটনার দায় স্বীকার করেছে দেশটির উগ্রবাদী জঙ্গী গোষ্ঠী আল-শাবাব।
দেশটির পুলিশের মুখপাত্র জানিয়েছে, সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় একটি চায়ের দোকানে আত্নঘাতি বোমা হামলায় ৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৪ জন।
এছাড়া রাজধানীর ৭৫ কিলোমিটার দক্ষিণে সেনাবাহিনী নিয়ন্ত্রিন এলাকায় আরেকটি বোমা হামলার ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন দেশটির সেনাবাহিনীর এক কর্মকর্তা। সেখানে আরো ৯ জন মারা গেছে। দুটি বিষ্ফোরণে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে।
উগ্রপন্থি জঙ্গিগোষ্ঠী আল শাবারের মুখপাত্র শেখ আব্দুল্লা আজিজ উগ্রপন্থিদের রেডিও আন্দালিয়াসে দেয়া এক বিবৃতিতে এ হামলার দায় স্বীকার করেছে।
বার্তাবাজার/পি