পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বিয়ের সাত দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় রিপন (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (৩ এপ্রিল) সন্ধ্যা আনুমানিক ৭ ঘটিকার সময়ে বুড়াবুড়ি ইউনিয়নের মনিকো কোম্পানীর পাশের মান্দুল পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত রিপন আলী তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের বন্দিভীটা গ্রামের কাদের এর ছেলে । গত ২৬ ই মার্চ আনুষ্ঠানিক বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি।
স্থানীয় সুত্রে জানা যায়,নিহত রিপন গ্রামিন টেলিকম কোস্পানীতে চাকুরী করেন। কোম্পানীর কাজে মোটরসাইকেলে তেঁতুলিয়ায় যাচ্ছিলো। ব্যাগের বেল্ট পিছনের চাকায় প্যাঁচ খাওয়ায় ছিটকে পরলে গুরুতর আহত হন। স্থানীয় ও হাইওয়ে থানার পুলিশ দ্রুত তেঁতুলিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
তেঁতুলিয়া হাইওয়ে থানার ওসি মো:রবিউল আজম বিষয়টি নিশ্চিত করেন।
এস এম আল-আমিন/বার্তাবাজার/ভি.এস