কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোটার‍্যাক্ট ক্লাবের দায়িত্বে মাসুম-কুলছুম

কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোটার‍্যাক্ট ক্লাবের ২০২১-২২ সেশনের সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ২০১৬-১৭ শিক্ষাবর্ষের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী রোটার‍্যাক্টর মো. মাছুম বিল্লাহ ও একই শিক্ষাবর্ষের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের শিক্ষার্থী রোটার‍্যাক্টর নাহিনূুর রহমান কুলসুম। শনিবার (৩ এপ্রিল) রাতে এক সাধারণ সভায় প্রধান নির্বাচন কমিশনার ও সাবেক সভাপতি রোটার‍্যাক্টর ফায়সাল আহামেদ এ কমিটি ঘোষণা করেন।

ক্লাবের বিদায়ী সভাপতি রোটার‍্যাক্টর আমিনুল ইসলাম জানান, আগামী জুন মাসে রোটারি বর্ষ ২০২১-২২ এর পূর্ণাঙ্গ কমিটি ষোষণা করা হবে। করোনা পরিস্থিতির জন্য আমাদের ৯০ভাগ সভা অনলাইনে করতে হয়েছে তাই এ বছর আমরা ক্যাম্পাসে মিটিং বা কাজ করার সুযোগ পাইনি।

এছাড়াও তিনি জানান, যদি আমরা ক্লাবের নিবন্ধন ও একটি রুম বরাদ্দ পাই তাহলে রোটার‌্যাক্ট ক্লাব অব বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও রোটার‌্যাক্ট ক্লাব অব ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো আমাদের ক্লাবেরও প্রতিটি সদস্যকে অনন্য হিসেবে গড়ে তুলতে পারবো। দেশের পাশাপাশি কয়েকটি বিদেশি ক্লাবের সাথেও আমরা মতবিনিময় ও সংস্কৃতি বিনিময় করেছি যা অতীতে সম্ভব হয়নি সেজন্য রোটারি জেলা ৩২৮২ এ এবছর আমরা বেশ প্রশংসিতও হয়েছি।

উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোটার‌্যাক্ট ক্লাব ২০১৩ সালে প্রতিষ্ঠিত হয়ে নিজেদের উন্নয়নের পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকান্ড যেমন; বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থীদের সহায়তা, বিভিন্ন স্কুলে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরণ, সমাজে অবহেলিত শিশুদের উন্নয়ণ, ক্যাম্পাসে বৃক্ষরোপণসহ বিভিন্ন কর্মকান্ডে অংশগ্রহণ করে থাকে।

সাজ্জাদ বাসার/বার্তাবাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর