টাঙ্গাইলে করোনা রোগীর সংখ্যা বেড়ে ৪১৪৯

টাঙ্গাইলে গত ২৪ ঘন্টায় শনিবার (৩ এপ্রিল) নতুন করে ১০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এখন পর্যন্ত জেলায় মোট ৪১৪৯ জনের দেহে করোনার ভাইরাস শনাক্ত হয়েছে।

এখন পর্যন্ত জেলায় মোট ৬৬ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে টাঙ্গাইল সদরে ৩১, ঘাটাইলে ৮, মির্জাপুরে ৬, দেলদুয়ার ৪, ধনবাড়ীতে ৩, কালিহাতীতে ৩, গোপালপুরে ২, ভুঞাপুরে ২, সখীপুরে ২, বাসাইলে ২, মধুপুরে ২ ও নাগরপুরে ১ জন রয়েছে। মৃত্যুর হার ১.৬১ ভাগ। নতুন আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদরে ৮, নাগরপুরে ১ ও দেলদুয়ারে ১ জন রয়েছে। করোনা ভাইরাসের পরীক্ষার জন্য টাঙ্গাইলের বিভিন্ন উপজেলা থেকে ২৯ হাজার ৬৮১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘন্টায় নতুন করে ৮৩ জনের নমুনা পাঠানো হয়েছে।

এ ব্যাপারে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. শাহাবুদ্দিন খান বার্তা বাজারকে জানান, এখন পর্যন্ত টাঙ্গাইল জেলায় ৪১৪৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে টাঙ্গাইল সদরে ১৫৭০, মির্জাপুরে ৬০৯, কালিহাতীতে ২৮৫, ঘাটাইলে ২৬৫, মধুপুরে ২৬২, সখীপুরে ২৪২, ভূঞাপুরে ২০৪, ধনবাড়ীতে ১৭৬, গোপালপুরে ১৬০, দেলদুয়ারে ১৫০, বাসাইলে ১১৩ ও নাগরপুরে ১১৩ জন রয়েছে। আক্রান্তদের মধ্যে (১ এপ্রিল) পর্যন্ত ৩৮০৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। এরা হলেন- টাঙ্গাইল সদরে ১৩৯৩, মির্জাপুরে ৬০০, কালিহাতীতে ২৫৮, মধুপুরে ২৫২, ঘাটাইলে ২৪০, সখীপুরে ২৩১, ভূঞাপুরে ১৮৭, ধনবাড়ীতে ১৭১, দেলদুয়ারে ১৪২, গোপালপুরে ১৪০, নাগরপুরে ১০১ ও বাসাইলে ৮৯ জন।

গত (৮ এপ্রিল) জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়। জেলায় এপ্রিল মাসে ২৪ জন, মে মাসে ১৪১ জন, জুন মাসে ৪৪৭ জন, জুলাই মাসে ১০২৬ জন, আগস্ট মাসে ৯৬৪, সেপ্টেম্বর মাসে ৫২৯, অক্টোবর মাসে ১৫২, নভেম্বর মাসে ২০৫, ডিসেম্বরে ২১৮, জানুয়ারিতে ১৩৪, ফেব্রুয়ারি ও মার্চ পর্যন্ত ২৭১ জন, এখন পর্যন্ত (৩ এপ্রিল) ৩৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মাস ভিত্তিক করোনায় আক্রান্তের সংখ্যা আবার বৃদ্ধি পাচ্ছে। এখন পর্যন্ত আক্রান্তদের মধ্যে ৮ জন রোগী টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ৫০ বেডের করোনা ডেডিকেডেট ইউনিটে ভর্তি রয়েছে।

হাসান সিকদার/বার্তাবাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর