বঙ্গবন্ধু প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ: থানাপাড়া ক্লাব ১০৬ রানে বিজয়ী

থানাপাড়া ক্লাব ১০৬ রানের বিশাল ব্যবধানে স্কয়ার ক্রিকেট ক্লাবকে হারিয়ে সেমিফাইনালে উঠার পথে। শনিবার (০৩ এপ্রিল) দুপুরে জেলা ক্রীড়া সংস্থা আয়োজনে টাঙ্গাইল স্টেডিয়ামে বঙ্গবন্ধু প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের “খ” গ্রুপের ম্যাচে থানাপাড়া ক্লাব ও স্কয়ার ক্রিকেট ক্লাব মুখোমুখি হয়।

খেলায় টসে হেরে থানাপাড়া ক্লাব প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৪৮ রান করে। দলের পক্ষে রাফসান জানি সর্বোচ্চ অপরাজিত ৬৭ রান করে। এছাড়া সানি দ্বিতীয় সর্বোচ্চ ৩১ রান ও রনি ২৩ রান করে।

বোলিংয়ে স্কয়ার ক্রিকেট ক্লাবের রাকীব ও সুমন যথাক্রমে ৩৪ ও ৪৪ রানে ২টি করে উইকেট দখল করে। জবাবে স্কয়ার ক্রিকেট ক্লাব ৩৫.৫ ওভারে ১০ উইকেট হারিয়ে ১৪২ রান করলে থানাপাড়া ক্লাব ১০৬ রানের ব্যবধানে জয়লাভ করে সেমিফাইনাল পথে এগিয়ে যায়। দলের পক্ষে জহির সর্বোচ্চ ২৮ রান করে। এছাড়া জসিম ১৫ ও আদনান ১৪ রান করে।

বোলিংয়ে বিজয়ী থানাপাড়া ক্লাবের পক্ষে শাহিন ও ইমতিয়াজ যথাক্রমে ৭ ও ২৫ রানে ২টি করে উইকেট দখল করে। খেলায় আম্পায়ার ছিলেন রিপন কুমার সরকার ও আমিনুর রহমান এবং স্কোরার
মোজাম্মেল হক।

হাসান সিকদার/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর