সারাদেশে লঞ্চ চলাচল বন্ধ থাকবে

দেশে উর্ধ্বমূখী করোনা সংক্রমণ প্রতিরোধে আগামী ৫ এপ্রিল থেকে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই লকডাউনে শুধুমাত্র মালবাহী নৌযান ছাড়া সব ধরণের নৌযান চলাচল বন্ধ থাকবে।

শনিবার (৩ এপ্রিল) বাংলাদেশ অভ্যন্তরীণ নোউ পরিবহন কর্তৃপক্ষ’র (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, লকডাউনের কারণে সোমবার সকাল ৬টা থেকে সারা দেশের সব ধরনের যাত্রীবাহী নৌযান বন্ধ থাকবে। তবে মালবাহী জাহাজ চলাচল করবে।

এর আগে সকালে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, মহামারি সামাল দিতে আবারও ‘লকডাউনের’ ঘোষণা আসছে। তিনি বলেছেন, করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সোমবার থেকে সারা দেশে এক সপ্তাহের জন্য লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

অপরদিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন, শিল্প কারখানা খোলা রেখে সোমবার কিংবা মঙ্গলবার থেকে সারা দেশে একযোগে লকডাউন দেওয়ার বিষয়ে কাজ চলছে। সন্ধ্যায় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হতে পারে বলেও জানান তিনি।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর