সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনার অভায়শ্রমে মাছ শিকারের অপরাধে ৪৩জন জেলেকে আটক করা হয়েছে।
শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন স্থানে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে নদীতে জাটকা শিকারের সময় তাদের আটক করা হয়।
এর মধ্যে ১৯জনকে এক বছরের জেল, ১১জন জেলেকে ৫ হাজার করে জরিমানা বাকী ১৩ জন জেলের অপ্রাপ্ত বয়স হওয়ার কারনে তাদেরকে ছেড়ে দেওয়া হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মারুফ হোসেন মিনার জানান, মার্চ ও এপ্রিল এই দুই মাস মেঘনা ও তেতুলিয়া নদীর নির্দিষ্ট এলাকার মধ্যে মাছ ধরা সম্পূর্ণ নিষেধ। নিষেধাজ্ঞা উপেক্ষা করায় আজ ৪৩জনকে জেলেকে আটক করা হয়েছে। এবং এ অভিযান অব্যহত থাকবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন জানান, মার্চ ও এপ্রিল এই মাছ ধরা, বিক্রয়,মজুদ ও পরিবহন নিষিদ্ধ করেছে সরকার। মৎস্য কর্মকর্তাসহ অভিযান পরিচালনা করে ৪৩জন জেলের মধ্যে ১৩জন জেলের অপ্রাপ্ত বয়স হওয়ায় তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে।
আরিফ হোসেন/বার্তাবাজার/ভি.এস