রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের ঢোলজানি গ্রামে শনিবার বিকাল ৫টার দিকে গলায় ফঁাস নিয়ে এক যুবক আত্নহত্যা করেছে। ওই যুবকের নাম, রতন বিশ্বাস (২০)। সে উপজেলার জঙ্গল ইউনিয়নের ঢোলজানি গ্রামের রবীন বিশ্বাসের ছেলে।
রবীন বিশ্বাস বার্তাবাজারকে বলেন, আমার ছেলে কিছুদিন পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসাধীন ছিল। শনিবার (৩ এপ্রিল) সনধ্যায় সে নিজবাড়ীর ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করে। আমি দেখতে পেয়ে চিৎকার করলে দ্রুত আশপাশের লোকজন এগিয়ে আসে। তাদের সহায়তায় নামানোর আগেই মারা যায়।
এ ঘটনায় বালিয়াকান্দি থানায় অপ মৃত্যুর মামলা দায়ের করা হয়।
মেহেদী হাসান রাজু/বার্তাবাজার/ভি.এস