স্ত্রীসহ মামুনুল হক লাঞ্ছিত: ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের একটি রিসোর্টে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হক ঘেরাও হয়েছিলেন। পরে সে অবস্থা থেকে মুক্ত হওয়ার পর সমর্থকরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রেখেছে।

শনিবার (০৩ এপ্রিল) রাত ৮টার দিকে তার সমর্থকরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে।

এর আগে একজন নারীসহ রিসোর্টে অবস্থানের খবর পেয়ে স্থানীয় কিছু লোকজন, ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা তার কক্ষটি ঘেরাও করেন বলে জানিয়েছে পুলিশ।

অন্যদিকে মামুনুল হক বলেছেন, দ্বিতীয় স্ত্রীসহ অবকাশযাপনে গেলে কিছু লোক তাকে নাজেহাল করে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর