মামুনুল হককে লাঞ্ছিত করে স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের লোকজন

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে রয়্যাল রিসোর্ট নামে একটি রিসোর্টে অবরুদ্ধ করে রাখা হয়েছে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হককে। স্থানীয়দের অভিযোগ, একজন নারীকে নিয়ে তিনি ওই রিসোর্টে সময় কাটাতে গিয়েছিলেন। তবে মামুনুল বলছেন, দুই বছর আগে এই নারীকে দ্বিতীয় স্ত্রী হিসেবে তিনি বিয়ে করেছেন।

আজ শনিবার (৩ এপ্রিল) বিকেলে ওই রিসোর্টে মামুনুল হককে অবরুদ্ধ করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনার বেশকিছু ভিডিও ভাইরাল হয়।

খবর পেয়ে স্থানীয় পুলিশ কর্মকর্তা ও সোনারগাঁও উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে পৌছে মামুনুল হককে জিজ্ঞাসাবাদ করেন। এসময় স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগকর্মীরা মামুনুলকে হেনস্থা করে। নানা উল্টাপাল্টা প্রশ্ন করে তারা।

এদিকে সন্ধ্যায় এ খবর ছড়িয়ে পড়লে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা ওই রিসোর্টে ঢুকে মামুনুলকে উদ্ধার করে একটি মাদরাসায় নিয়ে যায়। এসময় মামুনুলকে হেনস্থার করার ঘটনায় জড়িতদের বিচার দাবি করেন হেফাজত নেতাকর্মীরা। তারা মামুনুলতেক নিয়ে যাওয়ার সময় ফেসবুকে লাইভেও আসেন।

এ বিষয়ে হেফজতে ইসলামের অন্যতম নায়েবে আমির মাওলানা আব্দুর রব ইউসুফি বলেন, তিনি একজন বুজবান ব্যক্তি। কোনো অসৎ উদ্দেশ্যে তিনি সেখানে যেতে পারেননা। যে কেউ তার স্ত্রীকে নিয়ে বেড়াতে যেতেই পারে। এটা কোনো ষড়যন্ত্রও হতে পারে। বিষয়টি খতিয়ে দেখতে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহবান জানান তিনি।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর