মামুনুল হককে আটকে রাখা সেই রিসোর্টে ভাঙচুর

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার রয়েল রিসোর্টের সামনে অবস্থান নিয়ে সেখানে ভাঙচুর চালাচ্ছে মামুনুল হকের সমর্থকরা।

শনিবার সন্ধ্যার পর মামুনুল হক অবরুদ্ধ থাকার সংবাদ শুনে কয়েকশ মানুষ রিসোর্টটির সামনে এসে জড়ো হয়। এ সময় তারা স্লোগান দিয়ে ভাঙচুর শুরু করে।

এর আগে রয়েল রিসোর্টে মামুনুল হককে তার স্ত্রীসহ অবরুদ্ধ করেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় সোনারগাঁয়ের রয়েল রিসোর্টে বেড়াতে গিয়ে একটি কক্ষে অবরুদ্ধ হন হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক। সেখানে তার সাথে এক নারীকে দেখে উনার সম্পর্কে জিজ্ঞেস করায় তিনি ওই নারীকে নিজের দ্বিতীয় স্ত্রী হিসেবে পরিচয় দেন।

তিনি বলেন, উনি আমার দ্বিতীয় স্ত্রী। তাকে আমি শরীয়ত সম্মতভাবে দুই বছর আগে বিয়ে করেছি। এর প্রমাণও আমার কাছে আছে। তাকে নিয়ে আমি এখানে বেড়াতে এসেছি।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর