এবার ঘোষিত লকডাউন কড়াকড়ি হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। আসন্ন লকডাউনে মানুষের চলাফেরা পুরোপুরি সীমিত করতে চাচ্ছেন বলেও জানান তিনি। শনিবার (৩ এপ্রিল) তিনি গণমাধ্যমকে এই কথা জানান।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, আমাদের জরুরি সেবা দেওয়া এমন সব প্রতিষ্ঠান যেমন- ডিসি অফিস, ইউএনও অফিস, ফায়ার সার্ভিস, দুর্যোগ ব্যবস্থাপনার অফিস, সংবাদপত্র এগুলো খোলা থাকবে।
তিনি বলেন, লকডাউনের মধ্যে শিল্প-কলকারখানা চালু থাকবে। সেখানে একাধিক শিফট করে স্বাস্থ্যবিধি মেনে শ্রমিকরা কাজ করবেন। কলকারখানা বন্ধ করে দিলে অধিক সংক্রমিত জেলা থেকে মানুষ বাড়িতে যাবে। এতে ওইসব জেলাতেও সংক্রমিত হওয়ার সংখ্যা বাড়বে।
লকডাউনে সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে। আদালত ও সব ধরনের মার্কেট বন্ধ থাকবে বলেও জানান তিনি।
বার্তা বাজার/এসজে