নওগাঁর ধামইরহাট উপজেলায় গ্রাম্য শালীস চলাকালীন বিবাদী চড়াও হয়ে ছুরিকাঘাতে বিচারক মাহফুজ রহমান (৩৮) নামের এক মাদরাসা শিক্ষক গুরুতর আহত হয়েছেন। আহত ব্যক্তি আড়ানগর ইউনিয়নের চৈতন্যপুর মন্ডলপাড়া এলাকার মৃত আবুল হোসেনের ছেলে। এ ঘটনায় পুলিশ ৩ জনকে আটক করেছেন।
বৃহস্পতিবার (২ এপ্রিল) উপজেলার আড়ানগর ইউনিয়নের চৈতন্যপুর নামাক এলাকায় এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন- একই এলাকার আবু কালামের স্ত্রী সাবিনা ইয়াসমিন (৪৮) ও তার মেয়ে ইসরাত জাহান (১৯) এবং ছেলে সানজিদ হাসান (১৭)।
স্থানীয়রা জানান, ওইদিন সানজিদ হাসান তার পিতা আবু কালামকে মারধর করলে প্রতিবেশী হিসাবে ওই এলাকার মো. হারুন (৪৫) সানজিদ হাসানকে শাসন করেন। এঘটনায় সাদজিদ হাসানের মা ও বোন মিলে ওই প্রতিবেশী হারুনের উপর চড়াও হয়ে হারুনকে বেধড়ক মারপিট করে।
তারই জেরই ধরে ওইদিন বিকালে ওই এলাকার আবু কালামের বাড়ির সামনে স্থানীয় ইউপি সদস্য আনোয়ার হোসেন, মোড়ল মাহফুজ রহমান এবং এলাকার অনেকে মিলে বৈঠক চলাকালীন একপর্যায়ে সানজিদ হাসান ও তার মা সাবিনা ইয়াসমিন এবং বোন ইসরাত জাহান মিলে মাহফুজ রহমানকে মারধর করেন।
এক পর্যায়ে সাবিনা ইয়াসমিন (৪৮) তার হাতে থাকা ধারালো ছুরি দিয়ে মাহফুজ রহমানকে মাথায় আঘাত করিলে সে মারাত্মক জখম হয়ে মাটিতে লুইয়ে পরেন। পরে তাকে উদ্ধার করে ধামইরহাট উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য নজিপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে রেফার্ড করেন।
এবিষয়ে মাহফুজ রহমানের ভাই মোহাইমিনুর রহমান বাদী হয়ে ৩জনকে আসামী করে থানায় মামলা করলে পুলিশ ৩জনকে আটক করেন।
ধামইরহাট থানার অফিসার ইনচার্জ আবদুল মমিন জানান, মামলার প্রেক্ষিতে ৩জন কে আটক করা হয়েছে।
বার্তাবাজার/পি