পঞ্চগড়ে মাদকাসক্ত সন্তানের হাতে মা খুন

পঞ্চগড় সদর উপজেলায় জয়তুন নেছা (৫০) নামে এক নারী নেশাগ্রস্ত ছেলে মো: শহিদুল ইসলাম (৩২) এর ছুরির আঘাতে মা খুন হয়েছেন।

শনিবার(৩ এপ্রিল) আনুমানিক দুপুর দেড়টার সময়ে পঞ্চগড় সদর উপজেলার মিঠাপুকুর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, তার মায়ের গলার আওয়াজ শুনে আমরা দৌড়াই যায়। গিয়ে দেখি গলায় ধারালো অস্ত্রের আঘাতে পরে আছে। তাৎক্ষণিক স্থানীয়রা পঞ্চগড় সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান, তিনি আসার আগেই মৃত্যু বরণ করেন। নিহত জয়তুন নেছা একই এলাকার আব্দুল মজিদের স্ত্রী।

এলাকাবাসীরা জানান, তিনি দীর্ঘ দিন থেকে মাদক সেবন করে আসছে। এবং একাধীক বার মাদক মামলায় জেলে যান। আজ নেশার টাকা না পেয়ে মাকে হত্যা করে। হত্যা করার পর সাথে সাথে তিনি পালিয়েছেন। শহিদুল ইসলাম কিছুই করত না। এলাকায় বখাটে এবং মাদকাসক্ত হিসেবেই পরিচিতি ছিলেন।

অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সফিকুল ইসলাম জানান,প্রাথমিক ভাবে আমরা জানতে পারলাম নেশাগ্রস্থ ছেলের হাতে মা খুন হয়েছে। আসামীকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। অতি দ্রুত আসামীকে গ্রেফতার করা হবে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর