করোনাকালে ঘোষিত ৭ দিনের লকডাউনে অমর একুশে বইমেলা বন্ধ থাকবে। রোববার (৪ এপ্রিল) এ বিষয়ে চুড়ান্তভাবে সিদ্ধান্ত নিয়ে জানানো হবে বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। শনিবার (০৩ এপ্রিল) বিকেলে গণমাধ্যমকে তিনি এ তথ্য জানিয়েছেন।
এর আগে সকালে সেতুমন্ত্রী সরকারি বাসভবন থেকে ব্রিফিং করে জানান, সোমবার (৫ এপ্রিল) থেকে পরের ৭ দিন দেশ লকডাউনে থাকবে। এসময় অফিস আদালত বন্ধ থাকবে।
এছাড়া এ বিষয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, লকডাউনে জরুরি সেবা প্রতিষ্ঠান, কাঁচাবাজার ওষুধ ও খাবারের দোকানের পাশাপাশি পোশাক এবং অন্যান্য শিল্পকারখানা খোলা থাকবে।
তিনি বলেন, আমরা চাচ্ছি লকডাউনে যেন মানুষের চলাচল যতটা সম্ভব বন্ধ করা যায়। কারণ, যেভাবে করোনা ছড়াচ্ছে তাতে মানুষের ঘরে থাকা জরুরি। তবে জরুরি সেবা প্রতিষ্ঠান, কাঁচাবাজার, খাবার ও ওষুধের দোকান লকডাউনের আওতামুক্ত থাকবে।
বার্তা বাজার/এসজে