চায়ের দোকানে ফেলে যাওয়া বাচ্চার পরিচয় মিলল, মা পরকীয়ায় আসক্ত
শুক্রবার (২মার্চ) রাত ৮ টার দিকে সীমান্তবর্তী এলাকা বেনাপোল পোর্ট থানাধীন আল-আরাফাহ্ ব্যাংকের সাথে মোহাম্মদ তোফাজ্জল হোসেনের চায়ের দোকানে শিশুটির মা বাথরুমে যাওয়ার কথা বলে শিশুটিকে দোকানে রেখে চলে যায়। পরবর্তীতে আর ফিরে আসে না।
এরপর চায়ের দোকানী শিশুটিকে সাথে নিয়ে নিকটবর্তী বেনাপোল পোর্ট থানায় এসে বিষয়টি জানান।
এদিকে এ ঘটনার পরের দিন বেনাপোল পোর্ট থানাধীন আল-আরাফাহ্ ব্যাংকের সাথে মোহাম্মদ তোফাজ্জল হোসেনের চায়ের দোকানে রেখে যাওয়া শিশু ছেলেটির পরিচয় পাওয়া গেছে। ছেলেটির নাম আলিফ হাসান (১২ মাস)। সে নড়াইল কালিয়া খড়লিয়া গ্রামের কালু মিয়ার ছেলে। দুপুরে তার বাবার কাছে বেনাপোল পোর্ট থানা পুলিশ শিশু হস্তান্তর করেন।
শিশুটির বাবা কালু মিয়া বলেন, তার স্ত্রী পরকীয়ায় আসক্ত ছিল। সে আমার সংসার করবে না বলে পূর্বে কয়েকবার জানায়। বিষয়টি ঠিক হয়ে যাবে বলে আমি প্রতিত্তর করিনি, বরং তাকে বুঝিয়েছি। গতকাল আমার অজান্তে আমার ৮ বছরের মেয়েকে বাড়িতে রেখে, দেড় বছরের বাচ্চাটিকে নিয়ে কোন এক সময় বাড়ি থেকে বের হয়। পরবর্তীতে সে আমাকে ফোনে জানায় আমার বাচ্চাকে সে বেনাপোল বাজারে এক দোকানে রেখে চলে গেছে। একথা শুনে আমি খোঁজ খবর নিয়ে পাইনি। আজ বেনাপোল পোর্ট থানা পুলিশের মাধ্যমে আমি আমার সন্তানকে পেয়েছি। সন্তানকে ফিরে পেয়ে পুলিশকে ধন্যবাদ জানান কালু মিয়া।
বার্তাবাজার/পি