সরকারি নির্দেশনা না মেনে পাঠদান, ভ্রাম্যমাণ আদালতের অভিযান
বগুড়ার কাহালু উপজেলায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কিন্ডারগার্টেন স্কুল খুলে পাঠদান কার্যক্রম পরিচালনা করার দায়ে এক শিক্ষককে চার হাজার টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৩ এপ্রিল) দুপুরে কাহালু পৌর শহরে রেডরোজ কিন্ডারগার্টেন স্কুলে অভিযান চালান উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাছুদুর রহমান।
স্থানীয় সূত্রে জানা যায়, করোনার সময়ে কাহালু পৌর শহরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে রেডরোজ কিন্ডারগার্টেন স্কুল খুলে ক্লাস চলছিল। সরকারি নির্দেশনা করোনা উপেক্ষা করে তিনি পাঠদান চালাচ্ছিলেন। এমন সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. মাছুদুর রহমান পুলিশ ফোর্স নিয়ে স্কুলটিতে অভিযান চালান।
ম্যাজিস্ট্রেট মো. মাছুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই স্কুলের শিক্ষক জহুরুল ইসলাকে ৪ হাজার টাকা অর্থদণ্ড করা হয় ও স্কুলটি বন্ধ করা হয়েছে।
নাজমুল হাসান/বার্তাবাজার/পি