হাতিয়ায় ১৬ জেলেকে ৬৪ হাজার টাকা জরিমানা

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১৮ জেলেকে আটক করছে কোস্টগার্ড। এসময় তাদের কাছ থেকে ১০টি বেহুদি জাল জব্দ করে আগুনে ধংস করা হয়েছে। পরে আটককৃত জেলেদের মধ্যে ১৬ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬৪ হাজার টাকা জরিমানা করা হয়।

শনিবার(৪ এপ্রিল) দুপুরে মেঘনা নদীর তমরদ্দি ও কাটাখালী এলাকায় এ অভিযান চালায় কোস্টগার্ড। দণ্ডপ্রাপ্ত জেলেরা সবাই তমরদ্দি ইউনিয়নের বাসিন্দা।

কোস্টগার্ড জানায়, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে স্টেশন কমান্ডার লে. বিশ্বজিৎ বড়য়ার নেতৃত্বে মেঘনা নদীতে অভিযান চালিয়ে অবৈধ বেহুদি ১০টি জালসহ ১৮জন জেলেকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইমরান হোসেন তাদের মধ্যে ১৬জনকে ৪হাজার টাকা করে ৬৪হাজার টাকা জরিমানা ও অপর দুই জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুছলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

কোস্টগার্ডের হাতিয়া স্টেশন কমান্ডার লে. বিশ্বজিৎ বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

জিল্লুর রহমান রাসেল/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর