করোনার সংক্রমণ ক্রমাগত বৃদ্ধি পেতে থাকায় আগামী সোমবার থেকে সারাদেশে এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শনিবার (৩ এপ্রিল) সকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ব্রিফিং করে এই তথ্য জানান।
এই ঘোষণার পর থেকেই রাজধানীর বাস টার্মিনালগুলোতে যাত্রীদের চাপ বেড়ে গেছে। সায়েদাবাদ, কল্যাণপুর, গাবতলীসহ সকল বাস টার্মিনালগুলোতে যাত্রীদের চাপ বেড়েছে বলেছে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
কল্যাণপুর বাস টার্মিনালে আগত সিফাত নামের এক যাত্রী বলেন, লকডাউনে যাচ্ছে দেশ। অফিস বন্ধ হয়ে যাবে। তাই বাড়ি যাওয়ার জন্য টিকিট কাটতে এসেছি।
অন্যদিকে সায়েদাবাদ বাস টার্মিনালে আজাদ নামের এক যাত্রী বলেন, সোমবার থেকে লকডাউনের খবর শুনেই বাস টার্মিনালে ছুঁটে এসেছি। আজ রাতের বাসে টিকিট কেটে সপরিবারে বাড়ি চলে যাচ্ছি।
বার্তা বাজার/এসজে