লকডাউন বাড়বে কিনা, যা জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

আগামী ৫ এপ্রিল থেকে সারাদেশে ৭ দিনের জন্য লকডাউন ঘোষণা দিয়েছে সরকার। দেশে করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকার কারণে এ সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আপাতত ৭ দিনের লকডাউন দিলেও পরবর্তীতে সেটি বাড়ানো হবে কিনা এ প্রশ্নের জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানান, বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি বলেন, আপাতত সাতদিন লকডাউন থাকবে। এই সাতদিন সবাইকে ঘরের মধ্যে রাখতে পারলে সংক্রমণ কমবে। তা না হলে সংক্রমণ আরও ছড়িয়ে যাবে। লকডাউন বাড়বে কিনা তা সাত দিনের লকডাউনের শেষের দিকে বিবেচনা করব, বিশেষজ্ঞদের পরামর্শ নেব।

এর আগে গণমাধ্যমে এক ভিডিও বার্তায় জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, সরকার ঘোষিত এ লকডাউনে জরুরি সেবা দেয়া প্রতিষ্ঠান, শিল্প কলকারখানা খোলা থাকবে এবং সেগুলো স্বাস্থ্যবিধি মেনে ও শিফটিং ডিউটি চলবে।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর