হাতিয়ায় নমুনা পরীক্ষা করা রোগীদের অর্ধেকেই করোনায় আক্রান্ত

নতুন করে পরীক্ষা শুরু করা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা সনাক্তকরন ল্যাবে গত দুই দিনে ৮ জনের মধ্যে চার জন করোনা আক্রান্ত রোগী পাওয়া যায়। নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য এটি।

জানা যায়, শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপসর্গ থাকায় ৪জনের নমুনা পরীক্ষা করানো হয়। এর মধ্যে ২জনের করোনা সনাক্ত হয়। এদের একজনের বাড়ী বুড়িরচর ইউনিয়নে একজনের বাড়ী তমরদ্দি ইউনিয়নে। আক্রান্তদের হোমকোয়ারেন্টাইন নিশ্চিত করা হয়েছে বলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মো: নাজিম উদ্দিন নিশ্চিত করেছেন।

এদিকে গত বৃহস্পতিবার আনুষ্ঠানিক ভাবে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা সনাক্তকরন ল্যাবের কার্যক্রম শুরু হয়। প্রথম দিন এই ল্যাবে উপসর্গ থাকায় ৪জনের করোনা পরীক্ষা করা হলে ২জনের ফলাফল পজেটিভ আসে।

গত বছরের এপ্রিল মাস থেকে শুরু হওয়া করোনা মহামারিতে হাতিয়া উপজেলায় এই পর্যন্ত নমুনা সংগ্রহ করানো হয়েছে ৭৫৭ জনের। এর মধ্যে করেনাই আক্রান্ত হয় ১৩২জন। হাতিয়ায় করোনা আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় এক ব্যাংক কর্মকর্তাসহ ২জনের।

জিল্লুর রহমান রাসেল/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর