দেশে করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় আগামী সোমবার (৫ এপ্রিল) থেকে এক সপ্তাহের জন্য সারাদেশ লকডাউনের ঘোষণা দিয়েছে সরকার।
লকডাউনের এই সময়ে যাত্রাবাহী ট্রেন চলবে কিনা এমন প্রশ্নের জবাবে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেন, লকডাউনে জরুরি খাদ্যবাহী ট্রেন ছাড়া সব প্রকার যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ থাকবে।
শনিবার (৩ এপ্রিল) বিকেল ৩টায় গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন রেলমন্ত্রী।
এর আগে আজ সকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নিজ বাসভবনে এক ভার্চুয়াল ব্রিফিংয়ে সারাদেশে এক সপ্তাহের জন্য লকডাউনের বিষয়টি নিশ্চিত করেন।
সরকার ঘোষিত এ লকডাউনে শিল্প কারখানা খোলা থাকবে এবং সেগুলো স্বাস্থ্যবিধি মেনে ও শিফটিং ডিউটি চলবে। জরুরি সেবাদান প্রতিষ্ঠানগুলো খোলা থাকবে।
এছাড়াও ডিসি অফিস, ইউএনও অফিস, ফায়ার সার্ভিসের অফিস, দুর্যোগ ব্যবস্থাপনার অফিস, সংবাদপত্র অফিস- এই ধরনের অফিস খোলা থাকবে। তবে সব ধরনের মার্কেট বন্ধ থাকবে।
বার্তাবাজার/নব