রায়পুরায় হাট বাজারগুলোতে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি

নরসিংদী জেলার রায়পূরায় হাটবাজারগুলোতে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। এ উপজেলার বিভিন্ন হাটবাজার, গনপরিবহণ, সামাজিক অনুষ্ঠান এবং রাস্তা ঘাটে চলাফেরার ক্ষেত্রে পথচারীরা নিয়মনীতির কোনো তোয়াক্কা করছেনা। সরকারের ১৮ দফা নির্দেশনা ঘোষণার পর ও এই উপজেলায় বেশিরভাগ ক্ষেত্রেই মানা হচ্ছে না এই নির্দেশনা।

হাট বাজারগুলোতে সামাজিক দূরত্ব না মেনে গাদাগাদি করে কেনাকাটা করতে এখনো দেখা গেছে। বিশেষ করে সাপ্তাহিক হাটগুলোতে মানুষের উপচে পড়া ভীর পরিলক্ষিত হচ্ছে। এত করে করোনা সংক্রমণ ব‍্যাপকহারে ছড়িয়ে পড়ার আশংকা রয়েছে।

সরেজমিনে হাসনাবাদ বাজার, মনিপুরা বাজার, রাধাগঞ্চ বাজার ঘুরে দেখা গেছে, সামাজিক দূরত্ব না মেনে এবং মাস্ক ছাড়াই কেনাকাটা করছে লোকজন। কারো কারো মুখে মাস্ক থাকলে ও বেশিরভাগ ক্রেতা বিক্রেতার মুখে নেই কোনো মাস্ক।

জনস্বাস্থ্য বিশ্লেকরা বলছেন, করোনা সংক্রমণ নিয়ন্ত্রনে স্বাস্থ্যবিধি মানার বিষয়টি নিশ্চিত করতে মাঠপর্যায়ে প্রশাসনের তৎপরতা বাড়াতে হবে। দ্রুত ব‍্যবস্হা নেয়া না হলে করোনা ভয়াভহ রুপ নিতে পারে।

রায়পুরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আবু সাইদ মোহাম্মদ ফারুক জানান,রায়পুরা উপজেলায় গত ২ এপ্রিল পর্যন্ত ১৭১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ‍্যে ৬ জন মারা গেছে। এই উপজেলায় গত ১ এপ্রিল পর্যন্ত ৫ হাজার ৮৭১ জন করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন।

উপজেলার চরসুবুদ্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী নাসিরউদ্দিন বলেন, সামনে কঠিন অবস্থা মনে হচ্ছে। আমরা মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বলছি। কিন্তু লোকজন খুব একটা গুরুত্ব দিচ্ছেনা। মার্কেটে মহিলারা এসে ভীর জমায়।। আমার ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড মেম্বারকে বলব তারা যেন স্বাস্থ্যবিধি মেনে চলার জন‍্য জনগণকে উৎসাহিত করেন।

আমিরগঞ্চ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসিরউদ্দিন খাঁন বলেন, বর্তমান করোনা পরিস্হিতিতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। ঘর থেকে বের হলে মাস্ক পরতে হবে। এই ব‍্যাপারে আমরা জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি করার চেষ্টা করছি।

তিনি বলেন, গ্রামের লোকজন বেশি নিয়মকানুন মানতে চায়না। তারা বলে করোনা শহরে গ্রামে নাই।

এ বিষয়ে রায়পুরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা : আবু সাইদ মোহাম্মদ ফারুক বলেন, গত এক সপ্তাহ যাবৎ করোনা পরিস্থিতি ভয়াভহ আকার নারণ করেছে। এ অবস্থায় বাইরে বের হলে অবশ‍্যই সবাইকে মাস্ক পরতে হবে। সাবান বা স‍্যানিটাইজার দিয়ে বারবার হাত ধুতে হবে। তিনি বলেন জনগণের মাঝে সচেতনতা সৃষ্টির জন‍্য লিফলেট বিতরণের পাশাপাশি মাই কিং করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শফিকুল ইসলাম বলেন, সব জায়গায় জনসচেতনতা সৃষ্টি করা হচ্ছে। মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে এবং স্বাস্থ্যবিধি মানার জন‍্য নির্দেশনা দেয়া হচ্ছে। আমরা বাজারগুলোতে ভ্রাম‍্যমান আদালত পরিচালনা করব।

এ কে এম রেজাউল করিম/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর