করোনাকালে আ’লীগ নেত্রীর বাবার নামে ওরশ, বন্ধ করলো ইউএনও

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ওরশের নামে বাউল গানের আয়োজন করেছিলেন স্থানীয় আওয়ামী লীগ নেত্রী পিয়ারা বেগম। কিন্তু করোনাকালে জনসমাগম রোধে তার এই গানের আসর বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।

শুক্রবার (২ এপ্রিল) রাত ১১টার দিকে এই অনুষ্ঠান বন্ধ করা হয়।

স্থানীয়রা জানান, উপজেলার রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ নেত্রী পিয়ারা বেগম তার মৃত বাবা আক্কেল আলী ফকিরের মৃত্যুবার্ষিকীকে কেন্দ্র করে উপজেলার সদর ইউনিয়নের গুতিয়াবো আগারপাড়া এলাকায় ঔরস ও বাউল গানের আয়োজন করেন। রাতে সেখানে বিপুল সংখ্যক লোকের সমাগম ঘটে।

এই সংবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ নুসরাত জাহান জানতে পেরে তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে গানের আসর বন্ধ করে দেন।

এ সময় তিনি আয়োজনকে হুঁশিয়ারি দিয়ে জানান, করোনাকালে এ ধরনের আয়োজন করা হলে ভবিষ্যতে আয়োজকদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর