কাদের মির্জার পর এবার যুবলীগের সাধারণ সম্পাদকের পদত্যাগের ঘোষণা

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক গোলাম ছারওয়ার যুবলীগ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তিনি মির্জা কাদেরের অনুসারী হিসেবে পরিচিত।

শুক্রবার (২ এপ্রিল) রাত ১০টার দিকে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন গোলাম ছারওয়ার।

তিনি লিখেন, আমি শারীরিক, মানসিক ও আর্থিক কারণে বিপর্যস্ত। তাই দলের কোনো ধরনের দায়িত্ব পালন করা সম্ভব নয় বিধায় দায়িত্ব থেকে পদত্যাগ করলাম। যথাযথ কর্তৃপক্ষের কাছে পদত্যাগপত্র পেশ করব।

এ ব্যাপারে তার সঙ্গে যোগাযোগ করলে তিনি বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, আমি মানসিকভাবে সিন্ধান্ত নিয়েছি আমি আর রাজনীতি করব না।

শনিবার (৩ এপ্রিল) সকলের সাথে আলাপ-আলোচনা করে তিনি যথাযথ কর্তৃপক্ষের কাছে পদত্যাগপত্র দেবেন বলে জানান।

এর আগে গত বুধবার (৩১ মার্চ) দুপুর পৌনে ১২টায় ফেসবুক লাইভে এসে আওয়ামী লীগ থেকে পদত্যাগের ঘোষণা দেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই ও বসুরহাট পৌরসভার আলোচিত মেয়র আবদুল কাদের মির্জা।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর