দেশে করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় আগামী সোমবার (৫ এপ্রিল) থেকে এক সপ্তাহের জন্য সারাদেশ লকডাউনের ঘোষণা দিয়েছে সরকার।
সরকারের ঘোষিত এই লকডাউনে শিফটিং ডিউটি ও স্বাস্থ্যবিধি মেনে শিল্প কারখানা খোলা থাকবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
শনিবার (৩ এপ্রিল) দুপুরে প্রতিমন্ত্রী এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, করোনা সংক্রমণ বাড়ায় এক সপ্তাহের জন্য সারাদেশে লকডাউনে যাচ্ছে সরকার। তবে এ লকডাউনে শিল্প কলকারখানা খোলা থাকবে এবং সেগুলো স্বাস্থ্যবিধি মেনে ও শিফটিং ডিউটি চলবে। জরুরি সেবাদান প্রতিষ্ঠানগুলোও খোলা থাকবে।
বার্তাবাজার/নব