নিউজিল্যান্ডের তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার ফলে ৩ রেটিং পয়েন্ট হারিয়েছে বাংলাদেশ দল। এতে আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে দুই ধাপ নিচে নেমে গেছে বাংলাদেশ।
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরুর আগে আট নম্বর পজিশনে ছিল বাংলাদেশ দল। সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার কারণে ২২৬ পয়েন্ট নিয়ে দশে অবস্থান করছে টাইগাররা।
এতে বাংলাদেশকে টপকে গেছে ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা। সমান ২২৮ রেটিং পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজ আটে ও শ্রীলঙ্কা নয়ে অবস্থান করছে। ২৩০ রেটিং পয়েন্ট নিয়ে সাতে আছে আফগানিস্তান।
টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে শীর্ষে আছে ইংল্যান্ড। তাদের রেটিং পয়েন্ট ২৭২। ইংল্যান্ডের চেয়ে ২ রেটিং পয়েন্ট কম নিয়ে দুইয়ে আছে ভারত। ২৬৭ রেটিং নিয়ে অস্ট্রেলিয়া তিনে ও ২৬০ রেটিং পয়েন্ট নিয়ে চারে আছে পাকিস্তান।
নিউজিল্যান্ডের রেটিং পয়েন্ট ২৫৫। র্যাঙ্কিংয়ের পাঁচে অবস্থান করছে তারা। ২৫১ রেটিং নিয়ে ছয়ে আছে দক্ষিণ আফ্রিকা।
বার্তাবাজার/নব