এসিআই দীপ্ত কৃষি অ্যাওয়ার্ড পেলেন শেরপুরের ডা. রায়হান
বাংলাদেশের কৃষি ক্ষেত্রে সবচেয়ে বড় প্রেস্টিজিয়াস মিডিয়া অ্যাওয়ার্ড এসিআই দীপ্ত টেলিভিশন কৃষি অ্যাওয়ার্ড ২০২০ অর্জন করেছেন বগুড়ার শেরপুর উপজেলা ভেটেরিনারী সার্জন ডা. মো. রায়হান পিএএ।
সেরা কৃষি শিক্ষা ব্যাক্তিত্ব ও সেরা সামাজিক সংগঠক(স্বপ্নঁ ছোঁয়ার সিঁড়ি) এই ২ ক্যাটাগরিতেই একমাত্র সরকারি কর্মকর্তা হিসেবে অ্যাওয়ার্ডটি অর্জন করেন তিনি। দীপ্ত টেলিভিশনের আয়োজনে জনপ্রিয় চিত্র নায়ক ফেরদৌস ও চিত্র নায়িকা পুর্ণিমার সঝঞ্চালনায় দীপ্ত টিভি চ্যানেল অডিটোরিয়ামে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে সরকারের কৃষি মন্ত্রী আব্দুর রাজ্জাক উক্ত অ্যাওয়ার্ডটি প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী এডভোকেট শ.ম.রেজাউল করিম, বরেণ্য কন্ঠশিল্পী মমতাজ বেগম এমপি, দীপ্ত টেলিভিশনের এমডি কাজী জাহিদুল হাসান, বিএডিসির চেয়ারম্যান ড.অমিতাভ, এসিআই এগ্রো বিজনেসের এমডি এফএইচ আনসারি। এছাড়াও দেশের রাজনীতিবিদ, বিভিন্ন গণমাধ্যম ব্যাক্তিত্ব/সাংস্কৃতিক ব্যাক্তিত্ব,বিশ্ববিদ্যালয়ের ভিসি/শিক্ষক, বিভিন্ন অধিদপ্তরের মহাপরিচালক, সরকারি বেসরকারি কর্মকর্তা, বিজ্ঞানী, কর্পোরেট জগতের ব্যাক্তি বর্গ, দেশের অন্যান্য বিশিষ্টজনরাও উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে জনপ্রশাসন ও কৃষি অ্যাওয়ার্ডপ্রাপ্ত শেরপুর উপজেলা ভেটেরিনারী সার্জন ডা. মো. রায়হান প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, সরকার আমাকে কৃষি অ্যাওয়ার্ড প্রদান করে যে প্রেরণা দিয়েছেন তাতে আমি আনন্দে উদ্যেলিত। জানিনা এ ভার আমি সইতে পারব কিনা। আমি প্রিয় স্বপ্ন ছোয়াঁর সিঁড়ি উদ্যোক্তা, দীপ্ত টিভি, এসি আই এগ্রো বিজনেস, সকল গনমাধ্যম, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, সংসদ সদস্য ৪০ বগুড়া-৫, প্রাণিসম্পদ অধিদপ্তর এবং শেরপুর বগুড়া সহ সারাদেশের অসংখ্য শুভাকাঙ্খীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
রাশেদুল হক/বার্তাবাজার/পি