আজ ভাসানচর যাচ্ছেন ১০ রাষ্ট্রদূত ও হাইকমিশনার

জাতিসংঘের পর এবার নোয়াখালীর হাতিয়ায় ভাসানচর পরিদর্শনে যাচ্ছেন বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের ১০ রাষ্ট্রদূত ও হাইকমিশনার।

শনিবার (৩ এপ্রিল) কক্সবাজারের রোহিঙ্গা শিবির থেকে স্থানান্তর করা রোহিঙ্গাদের দেখতে ভাসানচর যাচ্ছেন তারা। সেখানে রোহিঙ্গাদের তারা কথা বলবেন এবং সুযোগ-সুবিধা পর্যবেক্ষণ করবেন।

এর আগে শুক্রবার (২ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকার কানাডিয়ান হাইকমিশন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাষ্ট্র, জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, তুরস্ক, অস্ট্রেলিয়া, জাপান, নেদারল্যান্ড ও কানাডার মিশন প্রধানরা বাংলাদেশ সরকারের নেতৃত্বে ভাসানচর পরিদর্শনে যাবেন।

এতে আরও বলা হয়, এর আগে গত ১৭-২০ মার্চ পর্যন্ত জাতিসংঘের একটি দল ভাসানচর পরিদর্শন করে। কক্সবাজারের ক্যাম্প থেকে ১ লাখ রোহিঙ্গাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে ২ হাজার ৩১২ কোটি টাকা ব্যয়ে ভাসানচর প্রস্তুত করে বাংলাদেশ সরকার।

বাংলাদেশ সরকারের সঙ্গে জাতিসংঘের আলোচনা অব্যাহত রাখাও প্রয়োজন বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর