যানজট নিরসনে রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা মোড় থেকে উত্তরা হাউজবিল্ডিং পর্যন্ত সড়কে আনুষ্ঠানিকভাবে শনিবার(৩ এপ্রিল) চালু হতে হচ্ছে ১০টি ইউটার্ন। এদিন ১০টি ইউটার্ন চালুর সঙ্গে সঙ্গে ডানে মোড় নেয়ার (রাইটটার্ন) পয়েন্টগুলোও বন্ধ করে দেয়া হবে।
শুক্রবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।
ডিএনসিসি জানায়, ‘ঢাকার তেজগাঁও সাতরাস্তা মোড় থেকে উত্তরা হাউজবিল্ডিং পর্যন্ত ১১টি ইউটার্ন নির্মাণ’ প্রকল্পের আওতায় এ ১০টি ইউটার্ন নির্মাণ করা হয়েছে।
ইউটার্নগুলো হলো- উত্তরা রাজলক্ষ্মীর সামনে, উত্তরা র্যাব-১ অফিস, ফ্লাইং ক্লাব কাওলা, বনানী ওভারপাস, বনানী আর্মি স্টেডিয়ামের সামনে, বনানী চেয়ারম্যানবাড়ি, মহাখালী আমতলী, মহাখালী বাস টার্মিনালের সামনে, তেজগাঁও নাবিস্কো মোড় এবং সাতরাস্তার বিজি প্রেস এলাকায়।
ওইদিন সড়কের উভয় দিকে ডানে মোড় নেয়ার সব পয়েন্ট বন্ধ করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের সহযোগিতা নেবে ডিএনসিসি।
বার্তাবাজার/পি