হঠাৎ অসুস্থ মৌসুমী, ছেলে ও ছেলের বউ

হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছেন চলচ্চিত্র অভিনয়শিল্পী ও নৃত্যশিল্পী মৌসুমী। তার ছেলে ফারদিন ও ছেলের বউ আয়েশাও অসুস্থ। করোনার উপসর্গ আছে মনে করে তারা সবাই এখন বাসায় আইসোলেশনে রয়েছেন।

শুক্রবার(৩ এপ্রিল) দুপুরে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ওমর সানী।

তিনি জানান, আপাতত ঘরে তাদের চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। শনিবার সবার কোভিড–১৯ টেস্ট করানো হবে।

ফেসবুকে দোয়া চেয়ে ওমর সানী লিখেছেন, ‘আমার স্ত্রী, ছেলে, নতুন বউমাসহ বাসার অন্যান্য সদস্য এবং প্রিয় কিছু মানুষ অসুস্থ। আপনারা দোয়া করবেন, সবাই যেন সুস্থ হয়ে ওঠে।’ তিনি আরও জানান, গতকাল থেকে মৌসুমীর শরীর ব্যথা, গলাব্যথা, হালকা জ্বর। ডাক্তারের পরামর্শে চিকিৎসা চলছে।

নিজের শারীরিক অবস্থা সম্পর্কে ওমর সানী জানান, পরিবারের অন্যদের মতো তিনি অতটা অসুস্থ নন। তবে হঠাৎ সবার শারীরিক অসুস্থতায় তিনি চিন্তিত। নিজেকে তার অসহায় মনে হচ্ছে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর