বিএনপির কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার কায়সার কামালের পিতার দাফন সম্পন্ন

বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের পিতা প্রাক্তণ ইউপির চেয়ারম্যান হাজী মোস্তফা কামাল মুনছুর (ফরিদ) এর দাফন সম্পন্ন হয়েছে।

আজ শুক্রবার (২ এপ্রিল) বিকাল সাড়ে ৫ টায় উপজেলার কলমাকান্দা সদর ইউনিয়নের চত্রংপুর গ্রামে জানাজার নামাজ শেষে তাকে রাত সাড়ে ৮ টায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

ওই দিন বেলা সাড়ে ১১ টায় কলমাকান্দা সদর ইউনিয়নের চত্রংপুর গ্রামে তার নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই প্রবীন মুরব্বী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। মৃত্যুকালে তিনি দুই ছেলে এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের জানাযার নামাজে জেলা ও উপজেলার বিএনপি, অঙ্গসংগঠন এবং ভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ হাজারো মুসল্লীগন অংশ গ্রহণ করেন।

রাজেশ গৌড়/বার্তাবাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর