সড়কে বেপরোয়াভাবে ট্রলি চালিয়ে গণউপদ্রব সৃষ্টি করায় আটক ৩

ফরিদপুরের আলফাডাঙ্গায় সড়কে বেপরোয়া ও অবহেলামূলক ভাবে ট্রলি গাড়ি চালিয়ে জনসাধারণের চলাচলে গণউপদ্রব সৃষ্টি করায় ৩ জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২ এপ্রিল) তাদের ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে। আটককৃতরা হলো- বোয়ালমারী উপজেলার মাইগ্রো গ্রামের ওহিদ শেখ (৩০), আলফাডাঙ্গা উপজেলার বাজড়া গ্রামের আমিনুর মোল্যা (২৭) ও একই এলাকার রহিম মোল্যা (১৮)।

থানা সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় আলফাডাঙ্গা চৌরাস্তা সড়কে বেপরোয়া ভাবে মাটি ও বালির ট্রলি চালিয়ে গাড়ির শব্দ ও ধুলোবালি ছিটিয়ে পথচারীদের মধ্যে গনউপদ্রব সৃষ্ট করে। পরে খবর পেয়ে পুলিশ তাদের তিনজনকে দঃ বিঃ ২৭৯/২৯০ ধারায় আটক করে।

এবিষয়ে আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. ওয়াহিদুজ্জামান জানান, সড়কে বেপরোয়া ভাবে ট্রলি গাড়ি চালিয়ে গনউপদ্রব সৃষ্ট করায় ৩জনকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে। এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

মিয়া রাকিবুল/বার্তাবাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর