নৌকার পক্ষে প্রচারণা চালানোয় বীর মুক্তিযোদ্ধাকে মারধর

বরিশালের হিজলা উপজেলায় নৌকা প্রতিকের চেয়ারম্যানের পক্ষে প্রচারণা চালানোয় আব্দুল খালেক শিকদার নামে এক বীর মুক্তিযোদ্ধাকে মারধর করেছেন স্থানীয় ইউপি সদস্য।

বৃহস্পতিবার (১ এপ্রিল) দিনগত রাতে উপজেলার বন্দপ্র এলাকায় এই ঘটনা ঘটে। অভিযুক্ত ওই ইউপি সদস্যের নাম আজিজুল হক মুন্না। তিনি হরিনাথপুর ৬নং ওয়ার্ড ইউপি সদস্য।

ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা বলেন, তিনি হরিনাথপুরে নৌকার চেয়ারম্যান প্রার্থী আ. লতিফ খানের পক্ষে কয়েক দিন ধরে গণসংযোগ করছেন। বৃহস্পতিবার নির্বাচন স্থগিত হলে রাতে হরিনাথপুর বন্দরে যান। এ সময় প্রতিপক্ষ ৬নং ওয়ার্ড ইউপি সদস্য আজিজুল হক মুন্না এসে তাকে গালিগালাজ করেন। একপর্যায়ে তার পাঞ্জাবি টেনে ছিঁড়ে ফেলেন। মুন্না আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী তৌফিকুর রহমানের সমর্থক।

তবে অভিযোগ অস্বীকার করে আজিজুল হক মুন্না দাবি করেন, আমি মুক্তিযোদ্ধা খালেককে লাঞ্ছিত বা মারধর করিনি। বরং তার ছেলেরা আমার ওপর ওই রাতে হামলা করেছে।

এ বিষয়ে হিজলা থানার ওসি অসীম সিকদার জানান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক সিকদার নামে একজনকে লাঞ্ছিত করার খবর শুনেছেন। তবে মারধর করার কোনো তথ্য তার কাছে নেই। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর