রংপুর অনলাইন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার রাতে (২ এপ্রিল) রংপুরের নর্থ ভিউ হোটেলে নির্বাচনের মধ্য দিয়ে এই কমিটি গঠন করা হয়। কমিটিতে ডিআরবি টিভি ডট লাইভ এর প্রতিষ্ঠাতা শাহরিয়ার মিম আহবায়ক ও ইউবিসির স্টাফ রিপোর্টার কবির চৌধুরী জয় যুগ্ম আহবায়ক নির্বাচিত হন।
এছাড়াও সাংগঠনিক সম্পাদক পদে আপডেট নিউজ ৭১ এর রেজওয়ান কবির, দপ্তর সম্পাদক পদে এসবি নিউজ ২৪ এর মশিউর রহমান, কোষাধ্যক্ষ পদে ডিআরবি টিভি ডট লাইভ এর স্টাফ রিপোর্টার আতিক হাসান ও সদস্য সচিব পদে এ প্লাস নিউজের সহ প্রতিষ্ঠাতা রাজিবুজ্জামান হৃদয় নির্বাচিত হন। পরে
কার্যকারী সদস্য পদে ১০ জনের নাম ঘোষণা করা হয়। তারা হলেন,ডিআরবি টিভি ডট লাইভ এর নির্বাহী সম্পাদক ইসতিয়াক ফারদীন সজীব,বার্তাবাজারের রংপুর প্রতিনিধি রকি আহমেদ, সকলের বার্তা ডট কম স্টাফ রিপোর্টার ফেরদৌস জয়, প্রজন্ম কন্ঠের রংপুর প্রতিনিধি হামিদুর রহমান লিমন, ডিআরবি টিভি ডট লাইভ এর রিপোর্টার সুমন সরকার, রংপুর নিউজ ৭১ এর রিপোর্টার রোকোন ইসলাম, এ প্লাস নিউজের রিপোর্টার সোলেমান হোসাইন, এপিআর টিভির রিপোর্টার ইমরান কবির ও শাহরিয়ার এবং এ প্লাস নিউজের ডি এস দিদারের নাম ঘোষণা করা হয়।
রংপুরের অনলাইন রিপোর্টারদের প্রথম সংগঠন আত্মপ্রকাশ করায় রংপুরের সিনিয়র সাংবাদিক সাংস্কৃতিক সংগঠন ও রাজনৈতিক দলগুলো রংপুর অনলাইন রিপোর্টার্স এসোসিয়েশনের নতুন কিমিটির পথচলায় শুভেচ্ছা জানিয়েছেন।
রকি আহমেদ/বার্তাবাজার/ভি.এস