সৌদি আরবের পবিত্রতম মসজিদুল হারামে দাঁড়িয়ে সন্ত্রাসী গোষ্ঠির সমর্থনে চিৎকার করে শ্লোগান দেওয়া অবস্থায় অস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করেছে নিরাপত্তা কর্মীরা। মঙ্গলবার (৩০ মার্চ) স্থানীয় সময় আছরের নামাজের পর এই ঘটনা ঘটে।
এ বিষয়ে আরব নিউজ জানায়, মসজিদের দ্বিতীয় তলায় ছুরি হাতে এক ব্যক্তিকে শনাক্ত করা হয়। পরে ঘটনাস্থল থেকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাকে আটক করেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মসজিদে নববি ও হারামের পরিচালনা কমিটির প্রেসিডেন্ট শেখ আব্দুল রহমান জানান, ওই ব্যক্তি ইসলামি বিশ্বাসের বিরুদ্ধে বর্ণবাদী ও উগ্রপন্থী স্লোগান দিচ্ছিলেন। তিনি মসজিদের পবিত্রতা রক্ষা করেননি, সম্মানও দেখাননি। নামাজ, তাওয়াফ ও হজের জন্য এই মসজিদ নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ।
এর আগে গত ২০ অক্টোবর মসজিদুল হারামের বাইরের ফটকে এসে এক সৌদির গাড়ি ধাক্কা খায়। মক্কার কর্তৃপক্ষ জানায়, ওই লোক অস্বাভাবিক অবস্থায় ছিলেন। ২০১৭ সালের জুনেও পবিত্র মসজিদটিতে হামলার পরিকল্পনা ব্যর্থ করে দেয় সৌদি কর্তৃপক্ষ।
বার্তা বাজার/এসজে