চট্টগ্রামের কর্ণফুলীতে ড্রাম ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাইক চালকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (০২ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মইজ্জারটেক এলাকায় ফসিল ফিলিং স্টেশনের সামনে এই দূর্ঘটনা ঘটে।
নিহত মোটর সাইকেল চালক কবির আহমেদ (৪০) উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ০১ নং ওয়ার্ডের তোয়াব আলী চেয়ারম্যান বাড়ির জামাল আহমেদের পুত্র। জানা যায়, নিহত কবির একজন পাথর ব্যবসায়ী ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ ওসি দুলাল মাহমুদ বলেন, এই ঘটনায় কাউকে শনাক্ত কিংবা আটক করা হয়নি। লাশ এখন থানায় রয়েছে।
সুমন শাহ/বার্তাবাজার/ভি.এস