চায়ের রাজ্য নকল চায়ে সয়লাভ

দেশে মোট চা বাগান রয়েছে ১৬৬টি। এর মাঝে শুধু মাত্র মৌলভীবাজার জেলাতেই আছে ৯১টি। এই জেলার চাআয়ের রাজধানী খ্যাত শ্রীমঙ্গলে মেয়াদ উর্ত্তীর্ণ, পচা ও নিম্ন মানের চা পাতা দিয়ে অবৈধ ব্যবসা করে দীর্ঘদিন ধরে সুনাম ক্ষুণ্ণ করছে কিছু চোরাকারবারি।

শুক্রবার (২ এপ্রিল) রাতে এমন কিছু অবৈধ কারখানায় অভিযান চালায় ৫৫ বিজিবি। উদ্ধার করা হয় বিপুল পরিমাণ ভেজাল চা পাতা উদ্ধার করা হয়। এ সময় চা পাতা তৈরির মেশিন,কেমিকেল ও অন্যান্য সরঞ্জামাদি। তবে এসব অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।

জানা যায়, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁওবাজার চৌমুনীর হাজী পারভেজ মিয়ার অটোরাইস মিলে বিজিবির একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে ৮১ বস্তা বা প্রায় ৩ হাজার কেজি ভেজাল চা পাতা উদ্ধার করা হয়। এ সময় চা পাতা শুকানোর ডায়ার, মোটর,কেমিক্যাল ও বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়।

রাইস মিলের মালিক হাজী পারভেজ মিয়াকে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি বলে বিজিবি সূত্রে জানা যায়।

এ ব্যাপারে ৫৫ বিজিবির সহকারী পরিচালক নাছির উদ্দিন চৌধুরী বলেন, চোরাকারবারীরা ধানের মিলের আড়ালে দীর্ঘ দিন থেকে চা গাছের পরিত্যক্ত শুকনো পাতা, অন্যান্য গাছের পাতা ও চা ফ্যাক্টরি ওয়েস্টিস ডাস্ট সংগ্রহ করে তা পচিয়ে পরে তাতে কেমিক্যাল মিশিয়ে এ বিষাক্ত চা পাতা তৈরি করে আসছিল চক্রটি। যা মানবদেহের জন্য খুবই ক্ষতিকর।

তিনি আরও বলেন, আমরা মিলটি সিলগালা করে এসেছি। জব্দকৃত চা পাতাগুলো পরে পুড়িয়ে ফেলা হবে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর