বঙ্গবন্ধু সাফারি পার্ক বন্ধ ঘোষণা

করোনার উর্ধ্বমূখী সংক্রমণ প্রতিরোধে এবার গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্ক বন্ধ ঘোষণা করা হয়েছে। বনবিভাগের আদেশে শনিবার (৩ এপ্রিল) থেকে ১৫ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে দেশের অন্যতম এক পার্কটি।

শুক্রবার (২ এপ্রিল) রাত ৯টায় গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক তবিবর রহমান।

তিনি জানান, করোনাভাইরাস পরিস্থিতির দ্বিতীয় ঢেউয়ের প্রভাবে দেশে প্রতিদিন সংক্রমিত ও মৃত্যুর সংখ্যা লাফিয়ে বাড়ছে। এই পরিস্থিতিতে সরকারের দেওয়া ১৮ দফা নির্দেশনা অনুযায়ী জনসমাগমকে নিরুৎসাহিত করা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় সারা দেশে বন বিভাগের অধীনে থাকা সব পর্যটন স্পট বন্ধের সিদ্ধান্ত নেয় বন বিভাগ। সে অনুযায়ী গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কটিও বন্ধ থাকবে বলে নির্দেশনা এসেছে।

প্রসঙ্গত, করোনা পরিস্থিতিতে ২০২০ সালের ২০ মার্চ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত পার্কটি বন্ধ ছিল। এরপর ১ নভেম্বর থেকে দুই মাস দুই দিন পার্কটি স্বাস্থ্যবিধি মেনে স্বাভাবিক কার্যক্রম চালিয়েছে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর