৭৪ বছর পেরিয়ে গেলেও এখনও বিধবা বা বয়স্ক ভাতার কার্ড পায়নি নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের হারিয়াউন্দ গ্রামের কুমুদিনী দাওয়া।
বয়স্ক ভাতা ও বিধবা ভাতা প্রদান সরকারের একটি ভাল উদ্যোগ। রাষ্ট্রীয় নিয়ম অনুযায়ী এই ভাতার একজন প্রকৃত দাবিদার উপজেলার বিরিশিরি ইউনিয়নের হারিয়াউন্দ গ্রামের মৃত ধীরেণ রেমার স্ত্রী কুমুদিনা দাওয়া। জাতীয় পরিচয় পত্রের জন্ম সাল (১৯৫৩) অনুযায়ী বর্তমানে উনার বয়স ৭৪ বছর। কপালে জুটেনি এখনো বয়স্ক ভাতা কিংবা বিধবা ভাতার কার্ড। বৃদ্ধার প্রশ্ন ‘আর কত বয়স হলে আমি বয়স্ক কিংবা বিধবা ভাতার কার্ড পাবো?
পনের বছর আগে স্বামী মারা যান। সাত সন্তানের জননী কুমুদীনি দাওয়া। দুই ছেলে বিয়ে করে শ্বশুড় বাড়িতে সংসার করছেন। পাঁচ মেয়ের চারজন ঢাকায় থাকেন। বড় মেয়ে সুরমা দাওয়া নিজ বাড়িতে ওই বৃদ্ধা মা কুমুদীনি দাওয়ার দেখাশুনা করেন। কোনমতে খেয়ে না খেয়ে চলছে এই বৃদ্ধার জীবনের বাকি দিনগুলো। শুক্রবার বিকেলে ওই এলাকার গেলে এ করুণ চিত্র চোখে পড়ে।
এ ব্যাপারে উপজেলা সমাজসেবা কর্মকর্তা (অতিরিক্ত) মো. রফিকুল ইসলাম বলেন, বিষয়টি তিনি জানেন না। খোঁজ নিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানান।
রাজশ গৌড়/বার্তাবাজার/ভি.এস