কোরবানির পশু জবাইয়ের ছুরি উদ্ধার নিয়ে প্রশাসন নাটক করছে উল্লেখ করে হেফাজত নেতা মাওলানা মাউনুল হক বলেছেন, এভাবে তাদের হেয় করে অভিযান চালিয়ে ছুরি জব্দ করা হলে আগামীতে বিনামূল্যে রাষ্ট্রের জন্য ঈদুল আজহায় পশু কোরবানি থেকে বিরত থাকবে কাওমী মাদ্রাসার শিক্ষার্থীরা।
শুক্রবার (২ এপ্রিল) জুমার নামাজের পর জাতীয় মসজিদব বায়তুল মোকাররমের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এই কথা বলেন।
রাজধানীর দু’টি মাদ্রাসায় আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক কোরবানির পশু জবাইয়ের ছুরি উদ্ধারের ঘটনার প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, অস্ত্র উদ্ধারের নামে সরকার নাটক করছে। জনগণের সামনে হেয় প্রতিপন্ন করতে হেফাজতে ইসলামের নামে মিথ্যা তথ্য দিয়ে নাটক মঞ্চস্থ করছে সরকার। এ নাটক অনেক পুরনো, হেফাজতকে কলঙ্কিত করতেই সরকার এ ধরনের অভিযান পরিচালনা করছে।
তিনি বলেন, আমরা কোরবানির ছুরি সংরক্ষণ হয়তো আর নাও করতে পারি। এই ছুরিগুলো দেশের কল্যাণে নিয়োজিত, এই ছুরিগুলো এদেশের ধর্মপ্রাণ মুসলমানদের কোরবানির দায়িত্বে নিয়োজিত। বারবার এই ছুরি নিয়ে আপনারা (সরকার) নাটক করেন। কারা এই কাজ করল, জানতে চাই, মুখোশ উন্মোচন করতে হবে।
বার্তা বাজার/এসজে