ভোলার মনপুরা ‘দখিনা হাওয়া সি-বিচ’ সৈকত ভ্রমণে নিষেধাজ্ঞা

ভোলা জেলার বিচ্ছিন্ন দ্বীপ মনপুরা উপজেলার ‘দখিনা হাওয়া সি-বিচ’ সৈকতে পর্যটনের ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করেছেন মনপুরা উপজেলা প্রশাসন। সাম্প্রতিক করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় অপরুপ সৌন্দর্যের সমারোহ দখিনা হাওয়া সি-বিচে পর্যটকদের ভ্রমণ নিষেধ করা হয়েছে।

শুক্রবার (২এপ্রিল) থেকে ১৫ এপ্রিল পর্যন্ত এ পর্যটনকেন্দ্র বন্ধ থাকবে।

মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ শামীম মিঞা বার্তা বাজারকে জানান, বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণের হার বাড়তে থাকায় সরকারের পক্ষ থেকে ১৮ দফা নির্দেশনা অনুযায়ী দেশের গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্রগুলো ইতিমধ্যে বন্ধ ঘোষণা করা হয়েছে। মনপুরা দখিনা হাওয়া সি-বিচ ভোলা জেলার একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র তাই সরকারি নির্দেশনা অনুযায়ী মনপুরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই পর্যটন কেন্দ্র ১৪দিন বন্ধ থাকবে।

তিনি আরো জানান, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে আমাদের সকলের উচিত মাস্ক ব্যবহার করা ও স্বাস্থ্যবিধি মেনে চলা। অন্যথায় এ করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকানো সম্ভব নয়।

আরিফ হোসেন/বার্তাবাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর