টাঙ্গাইলে নতুন করে ২৪ জন করোনায় আক্রান্ত

টাঙ্গাইলে গত ২৪ ঘন্টায় শুক্রবার (২ এপ্রিল) নতুন করে ২৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় মোট ৪১৩৯ জনের দেহে করোনার ভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় মোট ৬৬ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে টাঙ্গাইল সদরে ৩১, ঘাটাইলে ৮, মির্জাপুরে ৬, দেলদুয়ার ৪, ধনবাড়ীতে ৩, কালিহাতীতে ৩, গোপালপুরে ২, ভুঞাপুরে ২, সখীপুরে ২, বাসাইলে ২, মধুপুরে ২ ও নাগরপুরে ১ জন রয়েছে। মৃত্যুর হার ১.৬১ ভাগ। নতুন আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদরে ৮, সখীপুরে ৪, ভূঞাপুরে ৪, মির্জাপুরে ৩, ঘাটাইলে ২, ধনবাড়ীতে ১, কালিহাতীতে ১ ও নাগরপুরে ১ জন রয়েছে।

এ ব্যাপারে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. শাহাবুদ্দিন খান বার্তা বাজারকে জানান, এ পর্যন্ত টাঙ্গাইল জেলায় ৪১৩৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে টাঙ্গাইল সদরে ১৫৬২, মির্জাপুরে ৬০৯, কালিহাতীতে ২৮৫, ঘাটাইলে ২৬৫, মধুপুরে ২৬২, সখীপুরে ২৪২, ভূঞাপুরে ২০৪, ধনবাড়ীতে ১৭৬, গোপালপুরে ১৬০, দেলদুয়ারে ১৪৯, বাসাইলে ১১৩ ও নাগরপুরে ১১২ জন রয়েছে। আক্রান্তদের মধ্যে (১ এপ্রিল) পর্যন্ত ৩৭৯৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। এরা হলেন- টাঙ্গাইল সদরে ১৩৯৩, মির্জাপুরে ৫৯৩, কালিহাতীতে ২৫৮, মধুপুরে ২৫২, ঘাটাইলে ২৪০, সখীপুরে ২৩১, ভূঞাপুরে ১৮৭, ধনবাড়ীতে ১৬৯, দেলদুয়ারে ১৪২, গোপালপুরে ১৪০, নাগরপুরে ১০০ ও বাসাইলে ৮৯ জন।

গত (৮ এপ্রিল) জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়। জেলায় এপ্রিল মাসে ২৪ জন, মে মাসে ১৪১ জন, জুন মাসে ৪৪৭ জন, জুলাই মাসে ১০২৬ জন, আগস্ট মাসে ৯৬৪, সেপ্টেম্বর মাসে ৫২৯, অক্টোবর মাসে ১৫২, নভেম্বর মাসে ২০৫, ডিসেম্বরে ২১৮, জানুয়ারিতে ১৩৪, ফেব্রæয়ারি ও মার্চ পর্যন্ত ২৭১ জন, এখন পর্যন্ত (২ এপ্রিল) ২৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মাস ভিত্তিক করোনায় আক্রান্তের সংখ্যা আবার বৃদ্ধি পাচ্ছে।

হাসান সিকদার/বার্তাবাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর