মহামারি করোনার উর্ধ্বমূখী সংক্রমণ প্রতিরোধে সুন্দরবন পূর্ব বন বিভাগ ও বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে সংশ্লিষ্ট প্রশাসন।
শুক্রবার (২ এপ্রিল) এই নিষেধাজ্ঞা জারি করা হয় বলে নিশ্চিত করেছেন বাগেরহাটের জেলা প্রশাসক আ ন ম ফয়জুল হক। তিনি জানান, শনিবার (০৩ এপ্রিল) থেকে ১৫ এপ্রিল পর্যন্ত সুন্দরবন পূর্ব বন বিভাগের পর্যটন স্পটগুলোতে এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
এ বিষয়ে সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মাদ বেলায়েত হোসেন বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সুন্দরবন পূর্ব বন বিভাগের করমজল বন্য প্রাণি প্রজনন কেন্দ্র, হিরণ পয়েন্ট, হারবাড়িয়া, কটকা, কচিখালিসহ বনের বিভিন্ন স্পটে দর্শনার্থী প্রবেশ নিষেধ করা হয়েছে।
তিনি আরও জানান, জেলে, মৌয়ালসহ বনজীবী যারা বনের মধ্যে অবস্থান করছে তাদেরও লোকালয়ে ফিরিয়ে আনার জন্য বনবিভাগের কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।
বার্তা বাজার/এসজে