ইসলামী বিশ্ববিদ্যালয়ে মাস্ক ছাড়া প্রবেশে নিষেধাজ্ঞা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মাস্ক ছাড়া প্রবেশে বিধিনিষেধ আরোপ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শুক্রবার (২ এপ্রিল) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “করোনা সংক্রমণ এড়াতে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুরো ক্যাম্পাস জুড়ে সচেতনতামূলক পোস্টার লাগানো হচ্ছে। বৃহস্পতিবার এক মিটিং এ সিদ্ধান্ত হয়েছে যাতে মাস্ক ছাড়া কেউ ক্যাম্পাসে প্রবেশ না করে এবং স্বাস্থ্যবিধি মেনে চলে।”

প্রসঙ্গত, সম্প্রতি করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় গত ২৭ মার্চ থেকে বিশ্ববিদ্যালয়ের কর্মঘন্টা ৩০ মিনিট কমিয়ে সকাল ১০ থেকে দুপুর ২টা পর্যন্ত করেছে প্রশাসন।

মোস্তাফিজ রাকিব/বার্তাবাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর